চলতি মাসে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বন্ড বিক্রি করবে আলিবাবা
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ডলার মনোনীত বন্ড বিক্রির মাধ্যমে অন্তত ৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে চীনের আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড।
সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা’র ওপর চীনের নিয়ন্ত্রক সংস্থার আরোপিত চাপের মধ্যেই এই পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট চার ব্যক্তি।
এদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বন্ড বিক্রি থেকে আয় পৌঁছাতে পারে ৮ বিলিয়ন মার্কিন ডলারে। আর এই অর্থ ই-কমার্স প্রতিষ্ঠানটির কর্পোরেট ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা হতে পারে।
সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার অভিযানের মধ্যে এই তহবিল সংগ্রহ আলিবাবার প্রতি বিনিয়োগকারীদের আস্থার একটি পরীক্ষা বলেই মনে করা হচ্ছে।
জ্যাক মা নিয়ন্ত্রক ব্যবস্থার সমালোচনা করার পর চীনা কর্মকর্তারা মা’র ব্যবসায়িক সাম্রাজ্যের উপর কঠোরতা আরোপ করতে শুরু করেছেন। এর ফলে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার বাজার তালিকা থেকে হল্ট করা হয়েছে।
এদিকে মধ্যবর্তী সময়ে মা’র অনুপস্থিতি জনগণের দৃষ্টিভঙ্গিতে তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা উস্কে দিয়েছে।
এদিকে বন্ড বিক্রয় পরিকল্পনা ও সময়সীমা এখনো চূড়ান্ত করা হয়নি এবং পরিবর্তন সাপেক্ষ বলেও দাবি করেছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
আর আলিবাবা এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।